ব্রিটিশবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটক মঞ্চে আনে নাট্যদল ঢাকা পদাতিক। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নবনির্দেশনার কাজটি করছেন দেশের প্রথিতযশা অভিনেতা, নির্দেশক নাদের চৌধুরী।
ট্রায়াল অব সূর্যসেন
ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর যোদ্ধা মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডকে উপজীব্য করে নির্মিত নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৩৮তম প্রদর্শনী হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।